Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কালা লক্ষ্মীপুর এলাকায় ‘পূর্বাশা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাসটির ভেতর তল্লাশি চালিয়ে ৪৪টি প্যাকেটে রাখা মোট ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার আবুল কালাম আজাদ এবং মহেশপুর উপজেলার হোসেন মনির। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ হাসেম আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।