আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ভাষা শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে আশাশুনিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিটি ইউএনও’র মাধ্যমে পাঠানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু স্মারকলিপি গ্রহণ করে বলেন, প্রয়োজনীয় কাগজপত্রসহ এটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং যথাসময়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব ও আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, জি এম মুজিবুর রহমান, আসলাম লিংকন, মোস্তাফিজুর রহমান এবং ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী।
এ সময় বক্তারা ভাষা শহীদ আনোয়ার হোসেনের অবদান যথাযথভাবে মূল্যায়নের জন্য দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানান।

