Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় রমজান বাজারে অভিযান: ব্যবসায়ীদের জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় কুষ্টিয়া পৌর বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম সম্পন্ন হয়। এ অভিযানে একটি ফলের দোকানকে ২ হাজার টাকা এবং একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট চারটি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের সময় ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রশাসন সতর্ক করে জানিয়েছে, বাজার অস্থির করতে কোন সিন্ডিকেট বা গোষ্ঠী প্রচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, আগামীতেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।