Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দু’জন আটক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে আলোচিত রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় জড়িত শুটার মাহামুদ হাসান হৃদয়সহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্য আটক ব্যক্তি শামীম, যিনি ঘটনার দিন নিহতের অবস্থান শনাক্ত করেছিলেন।

শুক্রবার(২০ ফেব্রুয়ারি )বেলা ৩টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জানান, গত ৫ জানুয়ারি মনিরামপুর কপালিয়া বাজারে ঝুম বিউটি পার্লারের সামনে রানা প্রতাপকে গুলি করে হত্যা করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয়।

প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে সাদ্দাম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে ১৭ ফেব্রুয়ারি নড়াইল থেকে রাজীব মোল্লাকে আটক করা হয়; তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু ও পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক মাহামুদ হাসান হৃদয় অভয়নগর উপজেলার বারান্দী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রানা প্রতাপ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিপন আহমেদ মুন্নার নামে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করায় হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরিকল্পনার অনুযায়ী হৃদয়, রাজীব মোল্লা ও সূর্য ঘটনাস্থলে গিয়ে তাকে গুলি করে হত্যা করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার মূল পরিকল্পনাকারী শিপন আহমেদ মুন্না ও সূর্যকে গ্রেপ্তারের অভিযান চলছে। এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।