Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সন্ত্রাস-চাঁদাবাজির কোনো স্থান হবে না: অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৫ (মনিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক শুক্রবার মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের হরিশপুর গ্রামে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে বলেন, “মনিরামপুরে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজির স্থান হবে না। কেউ যদি চেষ্টা করে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমরা কোনো আধিপত্যের কাছে মাথা নত করব না। সকলকে দক্ষ, যোগ্য ও সম্মানিত নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, নায়েবী আমীর মাওলানা লিয়াকত আলী, মহিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, সেলিম এবং বিভিন্ন ইউনিয়নের জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।