Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদী উপজেলায়ও মহান একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। উপজেলার সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কাজী গোলাম মাহবুব এর জন্মভূমি গৌরনদীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম প্রথম প্রহরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা ও পৌর শাখা, গৌরনদী পৌরসভা, মডেল থানা, হাইওয়ে থানা, মুক্তিযোদ্ধা সংসদ, গৌরনদী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

অপরদিকে শনিবার সকালে উপজেলার লাখেরাজ কসবায় শায়িত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত এবং তার বাড়ির সামনের শহীদ মিনারে ফুল অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই কর্মসূচিতে কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ অংশ নেন।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতি পুনর্জীবিত করা হলো এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব স্মরণ করানো হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।