কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া-এর শৌলজালিয়ায় গাউছুল আযম শাহ সুফি নফিজুর রহমান হক্কোননুরীর তিন দিনব্যাপী ১০৭তম বার্ষিক ওরস শরীফ রবিবার (২২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
ওরসের আখেরি মোনাজাতে পীর আলহাজ্ব মঞ্জিল মোর্শেদ সভাপতিত্ব করেন। তিনদিনের এই ওরসে দেশ-বিদেশ থেকে হাজার হাজার নারী ও পুরুষ ভক্ত অংশগ্রহণ করেন।
ওরসকে কেন্দ্র করে দরবারের পার্শ্ববর্তী মাঠে একটি মেলা বসে। মেলায় শিশুদের বিনোদনের আয়োজন, নারীদের জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী, গৃহস্থালীর কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বাহারি ধরনের খাবারের স্টল স্থান পেয়েছে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ফজর নামাজের পরে নিশান উড়িয়ে ওরসের কার্যক্রম শুরু হয়েছিল। তিন দিনের ধারাবাহিক অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, দোয়া-মোনাজাত ও ভক্তদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

