Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষা বিষয়ে এডভোকেসি সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জরুরি পরিস্থিতিতে লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষা বিষয়ে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর আয়োজনে এসসিভিএস প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। স্বাগত বক্তব্য রাখেন জেজেএস-এসসিভিএস প্রকল্পের এডভোকেসি অফিসার আব্দুর রহমান। তার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সিপিপির সিনিয়র সহকারী পরিচালক মুনসী নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, উপকূলীয় শিশু ফোরামের সহ-সভাপতি নাদিয়া আশরাফী রুহী এবং সিপিপি উপজেলা টিম লিডার আ. জলিল।

সভায় বক্তারা জরুরি পরিস্থিতিতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও শিশুদের সুরক্ষায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আশাশুনির বিভিন্ন এলাকায় জরুরি পরিস্থিতিকালীন সমস্যা, ঝুঁকি এবং করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।