Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে নিহত লালচাঁদের ছেলে রুবেল গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্রসফায়ারে নিহত চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান লালচাঁদের বড় ছেলে রুবেল (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চরাঞ্চলে গোলাগুলি, সন্ত্রাসী হামলা, ছিনতাই, চাঁদাবাজি, চরদখল, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধে রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রোববার দুপুরে চাঁদার দাবিতে চিলমারী চরাঞ্চলের লোকজনের ওপর রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগীরা দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই ফিলিপনগর এলাকায় অস্থায়ী ক্যাম্প থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, চরে গোলাগুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, র‌্যাবের অভিযানে ক্রসফায়ারে নিহত চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান লালচাঁদের ছেলে রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।