Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুর প্রেসক্লাবে এমপি গাজী এনামুল হককে সংবর্ধনা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্য ও প্রেসক্লাবের দাতা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান। প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য গাজী এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খলিলুর রহমান, নায়েবে আমীর মহিউল ইসলাম, লিয়াকত আলী, সহকারী অধ্যাপক আহসান হাবিব লিটন, শামিম আক্তার, পৌর জামায়াতের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল বারী এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম প্রমুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, “মনিরামপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে একটি সুখী, সমৃদ্ধশালী ও উন্নয়নমুখী মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।