Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ঘেরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় একটি মৎস্য ঘেরের পাড় থেকে হিমানিষ বিশ্বাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হিমানিষ বিশ্বাস উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় হিমানিষ বিশ্বাস বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে মাছনা বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর দীর্ঘ সময়েও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাত ১২টার দিকে বাহাদুরপুর এলাকার কোমলেশ সরকারের মাছের ঘেরের পাড়ে সাইকেলসহ তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান জানান, নিহত হিমানিষ বিশ্বাস দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগীরোগে আক্রান্ত হয়ে পথেই তার মৃত্যু হতে পারে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।