Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৪জন নিহতের ঘটনায় আটক ৬,এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার, নড়াইল 
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল 

সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ চারজন কে হত্যার ঘটনায় ৬জন কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

সোমবার (২৩ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। তবে এ হত্যার ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন-তারাপুর গ্রামের আমিন শিকদারের ছেলে বনি শিকদার (৩৩),বড়কুলা গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির (৬০),কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের তুজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০),সদরের তারাপুর গ্রামের রুহুল মোল্যার ছেলে সদয় মোল্যা (৩৬),তৈয়ব শিকদারের ছেলে লাজুক ওরফে সূর্য্য শিকদার (৩২),সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০)।

গত ২৩ফেব্রুয়ারি ভোররাতে সাবেক চেয়ারম্যান খায়ের মোল্যার নেতৃত্বে তারাপুর গ্রাম থেকে শতাধিক লোকজন পার্শ্ববর্তী বড়কুলা গ্রামের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ গংদের বাড়ীতে হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং একই গ্রুপের ফেরদৌস শেখ হত্যা করে। এ সময় খায়েরের লোকজন শটগান দিয়ে গুলি ছুড়ে ও বাড়ীঘর ভাংচুর করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। অন্যদিকে খায়ের গ্রুপের ওসমান শেখের ছেলে ওসিকুর মিয়া গুরুতর আহত হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওলি মিয়া জানান,হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন কে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।