Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যা প্রতিষ্ঠানটির জন্য গৌরবের বিষয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কামটা গ্রামের জয়ন্ত মণ্ডলের পুত্র উজান মণ্ডল, কামটা গ্রামের বিষ্ণু পালের পুত্র গোপাল পাল এবং চন্ডিপুর গ্রামের মুকুল হোসেনের পুত্র তৌসিফ ইকবাল।

এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে—দেবহাটার একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের কন্যা ফাতিমা রহমান, বিআরডিবির কর্মকর্তা মাসুদ পারভেজের কন্যা নুসরাত জাহান, বসন্তপুরের গৌরাঙ্গ সরকারের কন্যা সৃজা সরকার, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আলীর পুত্র তানিম রেজা, নারিকেলী গ্রামের গৌতম মণ্ডলের পুত্র সিনচন মণ্ডল এবং মাঘরী নাদিরার কন্যা (পিতা-মৃত রোকনুজ্জামান, নলতা) জাকিয়াতুল ফেরদৌস।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, উপজেলা সদরের এই ঐতিহ্যবাহী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি শতাধিক বছর ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুশিক্ষা প্রদানে বিদ্যালয়টির বিশেষ সুনাম রয়েছে। এ প্রতিষ্ঠানের বহু প্রাক্তন শিক্ষার্থী দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে দেশের সুনাম বয়ে আনছেন।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।