Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মহাসড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলার মহাসড়কের পাশে রাখা একটি শপিং ব্যাগ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা শহর থেকে মালিবাগ বাসস্ট্যান্ডে যাওয়ার সংযোগ সড়কের পাশে অজ্ঞাত কেউ নবজাতকটিকে শপিং ব্যাগে ভরে ফেলে রেখে যায়। পরে কুকুর ব্যাগটি টানাহেঁচড়া করলে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ স্থানীয়দের নজরে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নড়াইল সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।