Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় নবনির্বাচিত এমপি হেলালের সঙ্গে প্রশাসনের সমন্বিত উন্নয়ন পরিকল্পনার মতবিনিময় ও বৃক্ষরোপণ

খুলনা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

তেরখাদা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। একই দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও তিনি উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল বলেন, “বৃক্ষরোপণ কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ। পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করতে পারি এবং উন্নয়নকে পরিবেশের সঙ্গে সমন্বিত করতে পারি। উন্নয়ন ও পরিবেশ একে অপরের পরিপূরক। স্থানীয়ভাবে সবুজায়ন কার্যক্রম, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের সমন্বয় নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য।”

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অশীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কার মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, সহকারী প্রোগ্রামার লিডাম পাল বালা, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওসার আলী এবং সাবেক বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় জনসেবার মানোন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসেবা, সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমপি হেলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং যেখানে সরঞ্জাম বা চিকিৎসা অবকাঠামোর ঘাটতি রয়েছে তা অবিলম্বে সমাধানের প্রতিশ্রুতি দেন।

সভা ও বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে সমন্বিত উন্নয়নের প্রতিশ্রুতি প্রকাশ পায়। একই সঙ্গে এটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজায়নের গুরুত্ব তুলে ধরার একটি শক্তিশালী বার্তা প্রদান করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।