Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

রামপালে সন্ত্রাসী হামলায় আহতদের বিচারের দাবি, সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ভুক্তভোগীরা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে সন্ত্রাসী হামলায় আহতদের বিচার দাবিতে ভুক্তভোগীরা বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলন পরিচালনা করেন সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টায় ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামে মৃত আ. সালাম মৎস্য ঘেরে কাজে গিয়েছিলেন। এ সময় একই গ্রামের ওসমান ফকিরের ছেলে হায়দার ফকিরের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আল আমিনের নেতৃত্বে সন্ত্রাসীরা আ. সালামের ওপর চড়াও হয়। ধারালো দা ও লোহার রড দিয়ে সন্ত্রাসী হামলায় আ. সালাম গুরুতর আহত হন। তাকে গ্রামবাসী উদ্ধার করে বাড়িতে আনে।

পরে হাসপাতালে নেওয়ার পথে সন্ত্রাসীরা ৩০–৪০ জনের একটি দলে আবারো হামলা চালিয়ে ১০–১২ জনকে আহত করে। আহতদের মধ্যে রয়েছেন ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রুহুল আমীন (৬০), ওহাব আলী সরদার (৩৫), রাজু গাজী (৪০), বেলাল সরদার (৫৫), ইনামুল গাজী (৫০), সবুজ শেখ (৪০), তরিকুল গাজী (৩০), বরকত গাজী (৩২) এবং আরও অনেকে। গুরুতর আহত ওহাব সরদারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, আল আমিন সন্ত্রাসী বাহিনীকে দিয়ে এলাকায় সাধারণ মানুষের মৎস্য খামার লুটপাট ও আতঙ্ক সৃষ্টি করেছে। তারা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।

অভিযুক্ত আল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। রামপাল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মারপিটের ঘটনায় ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। তিনি জানান, এলাকা বর্তমানে শান্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।