Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কলেজ শিক্ষকের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে মামলা, গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টার, চিতলমারী 
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী 

বাগেরহাটের চিতলমারী কালিদাস বড়াল স্মৃতি কলেজের এক প্রভাষককে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ভুক্তভোগির অভিযোগ সূত্রে জানা যায়, যশোর জেলার মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের অমল চন্দ্র রায়ের ছেলে সুকান্ত রায় এনটিআরসি-এ সুপারিশ প্রাপ্ত প্রভাষক হিসেবে সম্প্রতি কালিদাস বড়াল স্মৃতি কলেজে যোগদান করেন।

গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় শতাব্দী শিকদার নামে এক তরুণীর ঐ কলেজের শিক্ষার্থী পরিচয়ে ফেসবুকে তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে কথোপকথন হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে প্রলয় তরফদার, সুভংকর পোদ্দার, কৌশিক হালদার ও শতাব্দী শিকদার তার ভাড়া বাসায় গিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি দেন। এ সময় তারা ঐ প্রভাষককে কুরুচিপূর্ণ অভিযোগ তুলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং তার ভাড়া ঘরে তল্লাশি চালায়।

টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রভাষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই সময় অভিযুক্তরা তার মোবাইল ফোন থেকে বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা নেন। পাশাপাশি মাদক দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

কালিদাস বড়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায় জানান, প্রলয় তরফদার ও শতাব্দী শিকদার কলেজের অনিয়মিত শিক্ষার্থী।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী প্রভাষকের লিখিত অভিযোগের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি ১১ নং একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি প্রলয় তরফদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।