Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

তালায় এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় ও ইফতার বিতরণ

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ নির্বাচনী এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর, হরিহর নগর, বালিয়া এবং জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী ও জেঠুয়া বাজারে জনসংযোগ করেন এবং নির্বাচনী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুপুরে এমপি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং মানোন্নয়ন ও দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানান। এছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ইফতার বিতরণ করেন।

বিকালে তিনি তালার জে এন এ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সাতক্ষীরা জেলা ও উপজেলা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।