Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ৩ বিপণিবিতান ও ২ দোকানকে জরিমানা, আদায় ২০ হাজার টাকা

জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বিভিন্ন বিপণিবিতান ও দ্রব্যসামগ্রীর দোকানে অভিযান চালিয়ে ৩টি বিপণিবিতান ও ২টি দোকানের মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের বকুলতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ।

অভিযানে বাংলাদেশি পোশাক বিদেশি পোশাক হিসেবে বিক্রি করার অভিযোগে এমব্রেলা নামের একটি বিপণিবিতানকে ১০ হাজার টাকা, সেলফকে ২ হাজার টাকা এবং মনেরেখো বস্ত্রালয়কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ তিন বিপণিবিতান থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে দুপুরে রানীগঞ্জ বাজারে বিভিন্ন দ্রব্যসামগ্রীর দোকানে হলুদসহ অন্যান্য খাদ্যপণ্য পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এ সময় একটি দোকানে নকল পানীয় পণ্য পাওয়ায় ২ হাজার টাকা এবং আরেকটি দোকানে নিষিদ্ধ হাইকো কোম্পানির কেওড়া জল পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ক্রেতাদের সতর্ক করে বলেন, নিষিদ্ধ কেওড়া জল মানবদেহের জন্য ক্ষতিকর এবং এটি খাদ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।