আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১.৩০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর সহযোগিতায় ACCESS প্রকল্পের আওতায় উত্তরণের বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন। সঞ্চালনা করেন সেক্রেটারী ইয়াহিয়া ইকবাল।
সভায় বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি জি এম মুজিবুর রহমান, আমির হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক কামরুন্নাহার রিনা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, ডাঃ মর্জিনা বেগম বেবী, সোমাইয়া খাতুন, জাহিদুল ইসলাম বাবু, মিথুন অধিকারী, হযরত আলী, আঃ রাজ্জাক, জিয়াউর রহমান, আজমল হোসেন এবং ডাঃ নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়া প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর ফয়সল মন্ডল, ডিআর অফিসার বিপুল মুখার্জী এবং সিডিও আম্বিয়া খাতুন সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রত্যেক ইউনিয়নে সুপেয় পানি নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনের জন্য সমস্যা চিহ্নিত করা হয়। এছাড়া আগামী মার্চ মাসে স্টেকহোল্ডারদের নিয়ে গোল টেবিল বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

