Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মাদক-সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স — এমপি হেলাল

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

আজিজুল বারী হেলাল বলেছেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মব সন্ত্রাস, জমি দখল, চাঁদাবাজি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অশুভ তৎপরতা রুখে দিতে নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।

মাদক প্রসঙ্গে এমপি হেলাল বলেন, খুলনা-৪ আসনে মাদক ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীরা কোনো রাজনৈতিক পরিচয়ে আড়াল পাবে না। যারা এসব অপরাধে জড়িত থাকবে কিংবা আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও সমানভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের সেবাকে সুষ্ঠু, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে সরকার ধাপে ধাপে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দেশের ভঙ্গুর অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

এর আগে এমপি হেলাল রূপসা উপজেলা প্রশাসনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি খুলনা জেলা প্রশাসনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।