আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সঙ্গে সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথি এমপি আব্দুল খালেক তার বক্তব্যে নিজেকে একজন খেদমতকারী উল্লেখ করে বলেন, সকল ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে হবে। সরকারী নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করে জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “আপনাদের সকল সহযোগীতার মাধ্যমেই আমাদের কার্যক্রম সফল হবে” এবং এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

