Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ

যশোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসন ও বিআরটিএ যশোরের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের মাধ্যমে চেক প্রদান করা হয়।

তিন জেলার ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে যশোরে ৬৯ পরিবারকে ২ কোটি ৭৩ লাখ, মাগুরায় ১৯ পরিবারকে ৬৭ লাখ এবং ঝিনাইদহে ৬২ পরিবারকে ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএর ঢাকার পরিচালক (অডিট ও আইন) রুরাইয়াৎ-ই-আশিক, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, খুলনা বিভাগের বিআরটিএ পরিচালক জিয়াউর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবুল এবং বিআরটিএ যশোরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস।

প্রধান অতিথি আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, “সড়কে ৭০ ভাগ মটরসাইকেল দুর্ঘটনা ঘটে এবং যারা মারা যান তাদের মধ্যে অনেকের মাথায় হেলমেট থাকে না। তাই বিআরটিএর পক্ষ থেকে এখন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে—মটরসাইকেল বিক্রির সময় কোম্পানিকে বিএসটিআই অনুমোদিত দুইটি হেলমেট দিতে হবে। হেলমেট ছাড়া কোনো কোম্পানি মটরসাইকেল বিক্রি করতে পারবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।