Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আফিল অটো ব্রিকসে আগুন: এক শেডের সব মেশিনারী পুড়ে ছাই

যশোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদরের রুপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত আফিল অটো ব্রিকসে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় আগুন লেগে দুটি শেডের একটি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্য শেড আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইনসার আলী, আফিল অটো ব্রিকসের ইনচার্জ জানান, হঠাৎ শেডে আগুন ধরে গেলে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় শেডের সব মেশিনারী পুড়ে গেছে এবং আরেকটি শেডও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু বলেন, আগুনে ব্রিকসের ব্যাপক ক্ষতি হয়েছে, শুধু শেড নয়, কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও ক্ষতিগ্রস্ত হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গির আহমদ জানান, ধারণা করা হচ্ছে ব্রিকসের চিমনি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ কাজ শেষে বলা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।