Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ইরামনি ব্রিকসকে জরিমানা, ৩শ বস্তা টায়ারের গুড়া সহ ট্রাক জব্দ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার বুধহাটা এলাকায় পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবহার ও মওজুদের অভিযোগে ইরামনি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম।

অভিযানকালে ইটভাটায় পোড়ানোর উদ্দেশ্যে বিপুল পরিমাণ টায়ারের গুড়া (কার্বন) আমদানি ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এ সময় বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ একটি ট্রাকভর্তি প্রায় ৩০০ বস্তা টায়ারের গুড়া জব্দ করে। জব্দকৃত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১২-০৭২২।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিবেশ ব্যবস্থাপনা আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(গ) ও ১৫(১) অনুযায়ী ইরামনি ব্রিকসকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে ভাটা ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, ক্ষতিকর পদার্থ ব্যবহার বন্ধে প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।