Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে জাতীয়তাবাদী মহিলা দল ও কৃষক দলের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহসভাপতি মেরী ইকবাল, সহসাংগঠনিক সম্পাদক লুৎফুন্নাহার, রওনক জাহান, বিএনপি নেতা আব্দুল হাই, একে আজাদ, শাহিনুর রহমান পান্না, কামরুজ্জামান, মোনায়েম মোড়ল, আব্বাস উদ্দিন, মোক্তার হোসেনসহ আরও অনেকে।

ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন মুফতি মফিজুর রহমান, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি ও দলের সুসংহত উন্নতির জন্য মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।