মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মাগুরার মহম্মদপুরের কৃতিসন্তান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। মহম্মদপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমূর আলী মৃধা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন ও উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আক্তারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাবুল, কাজী সালিমাহক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, জেলা বিএনপির সদস্য আশরাফুজ্জামান রিংকু, জেলা কৃষক দলের সভাপতি মো. রুবায়েত হোসেন খাঁন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে প্রেসক্লাব মহম্মদপুরের উদ্যোগে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিনিয়র সাংবাদিক এস আর এ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।

