Nabadhara
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে অবৈধ মাটি উত্তোলন: ট্রলিসহ চালক আটক, জরিমানা ৫০ হাজার টাকা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ১, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি উত্তোলনের দায়ে শাহীন (২৫) নামে এক ট্রলি চালককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি বোঝাই স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি জব্দ করা হয়।

রোববার বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রলিটি জব্দ এবং চালককে আটক করা হয়। শাহীন উপজেলার হোসনাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে সরবরাহ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় মাটি ভর্তি ট্রলিসহ চালককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে শাহীনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রলির মালিক ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর (দারোগার মোড়) এলাকার লিটু মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দৌলতপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ট্রলির মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রলিসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, “কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”

পরে জব্দ করা ট্রলি ও আটক চালককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।