Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় চিকিৎসাধীন সাবেক এমপির মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
মার্চ ২, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম-এর মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে তার মরদেহ হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কলকাতার দমদম এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল—Phoenix Medical Centre Pvt. Ltd.-এ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগজনিত জটিলতায় তার মৃত্যু ঘটে।

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ব্যক্তিগত প্রয়োজনে ভারতে যান এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন। সেখানেই পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করে। পরে পরিবারের সদস্যদের কাছে তা বুঝিয়ে দেওয়া হয়। মরদেহ নিজ জেলা টাঙ্গাইলে নেওয়ার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।