Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহত

কয়রা (খুলনা) প্রতিনিধি
মার্চ ২, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (এনামুল) নামে এক পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহত হয়েছেন। তিনি কয়রা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (০২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে কয়রা সদরের দালাল মোড় সংলগ্ন রবিউলের বাড়িতে বিদ্যুতের পূর্ণ সংযোগ স্থাপনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এনামুল হক কপিলমুনি ইউনিয়ন-এর শ্যামনগর গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীরা হাসপাতালে ভিড় করেন এবং গভীর শোক প্রকাশ করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মোঃ আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কয়রা থানা-র অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।