শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক জিএপি (GAP) সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে কৃষক, কৃষাণী ও উদ্যোক্তারা অংশ নেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে আধুনিক ও নিরাপদ কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, পরিবেশবান্ধব চাষাবাদ এবং জিএপি সার্টিফিকেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মনির হোসেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সিফাত-আল-মারুফ। তিনি কৃষকদের নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদনে জিএপি অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং রপ্তানিযোগ্য মানসম্মত ফসল উৎপাদনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

