Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রামপাল সদর ইউনিয়নে নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
মার্চ ২, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার রামপাল উপজেলার সদর ইউনিয়নে সোমবার (২ মার্চ) সদর ইউনিয়ন পরিষদের হলরুমে রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সেক্রেটারি কাজী ফারজানা মুন্নি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি, সমাজকর্মী ও সাংবাদিক এম এ সবুর রানা। এছাড়া সাংবাদিক মেহেদী হাসান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান, মনোজিত কুমার মুখার্জী, উজ্জ্বল মজুমদার, রোজিনা বেগম ও দীপ্তী রানী হালদারও উপস্থিত ছিলেন।

সভায় পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, নারী ও পুরুষের মধ্যে শ্রম বিভাজন, পরিবার ও সমাজে শিশুদের প্রতি বৈষম্য ও নির্যাতন, এবং সামাজিকীকরণ প্রক্রিয়া নিয়ে ওরিয়েন্টেশন প্রদান করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।

এছাড়া আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উপজেলা পর্যায়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে যথাযোগ্য গুরুত্ব দিয়ে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সমাজিক নিরাপত্তা কর্মসূচীর ১২৫ রকমের সেবা এবং জনগণকে এ সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে নাগরিক নেতাদের দায়িত্ব পালন বিষয়েও আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।