Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ডিসি প্রত্যাহার আদেশ ঘিরে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ, উত্তেজনা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ২, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের প্রত্যাহারের আদেশকে কেন্দ্র করে জেলায় পক্ষে-বিপক্ষে মিছিল ও সমাবেশে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনসহ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহারের আদেশ জারি করে। এ ঘোষণার পরপরই জেলার বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।

রোববার রাতেই ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল মানুষ মিছিল ও সমাবেশ করে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একই ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা মো. ইকবাল হোসেনকে “মানবিক ডিসি” আখ্যা দিয়ে তার প্রত্যাহারের আদেশ বাতিলের দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে গাড়িতে করে বের হওয়ার সময় আন্দোলনকারীরা তার গাড়ি আটকে দেন। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে গাড়ি ছেড়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের মধ্যে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের কয়েকজন কর্মীকে দেখা গেছে বলে জানা যায়।

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারা জেলা প্রশাসকের পক্ষের আন্দোলনকারীদের ‘মব’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তাদের বদলি ও প্রত্যাহার নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এ বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

জেলায় সারাদিনের এ পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।