Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আয়াতুল্লাহ খামেনি কে হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

স্টাফ রিপোর্টার, নড়াইল 
মার্চ ৩, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল 

‎আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে আমেরিকা ও ইজরায়েলের বর্বোরোচিত হামলায় ইরানের ইসলামি বিপ্লব ও মুসলিম উম্মাহর মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৩মার্চ) সকালে নড়াইল প্রেসক্লাব চত্ত্বরে মসজিদ আল আবু তালিব (আ.)উজিরপুর মাদরাসা ও নড়াইলের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,ফতেমাতুজজাহরা মসজিদের পেশ ইমাম ইব্রাহীম খলিল রাজাবী,মসজিদ আল আবু তালিব(আ.) উজিরপুর মাদরাসার শিক্ষক মাওলানা ইয়ানুর হোসেন, ইরানের আলমোফতোফা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজ্জাতুল ইসলাম,আমেনা বেগম প্রমূখ।

‎মানববন্ধনে বক্তারা বলেন,ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না,তারা ইসরায়েল কে ব্যবহার করে ইরানকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। অতীতে ইরানের পার্লামেন্টে হামলা,অর্থনৈতিক অবরোধসহ নানা ষড়যন্ত্রের পরও দেশটির অগ্রযাত্রা থামানো যায়নি। যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, তারা কীভাবে একটি স্বাধীন দেশে হামলা চালিয়ে নিরীহ মানুষ কে হত্যা করে।

জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতিসংঘ যদি প্রভাবশালী রাষ্ট্রগুলোর পক্ষাবলম্বন করে,তবে বিশ্ববাসীর মধ্যে এর প্রয়োজনীয়তা নিয়ে ও প্রশ্ন উঠতে পারে। জাতিসংঘ ও ওআইসি কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তার হত্যাকারীদের শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।