Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ধর্ষণ মামলায় দুই মাস পর পলাতক বাড়িওয়ালা গ্রেফতার

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে থাকার পর  RAB-৫ এর সহায়তায় তাকে রাজশাহী থেকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলু মিয়া জানান, শহরের প্রফেসরপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তার বাড়ির ৪০ বছর বয়সী এক ভাড়াটিয়া নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী চলতি বছরের ৭ জানুয়ারি বিরামপুর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার পর থেকেই অভিযুক্ত হুমায়ুন কবীর আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে RAB-৫ এর সহযোগিতায় সোমবার রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।