Nabadhara
ঢাকাসোমবার , ২৫ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

MEHADI HASAN
অক্টোবর ২৫, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে অস্ত্র মামলায় নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির তালুকদারকে (৪৮) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

জাকির ওরফে লিয়াকত হোসেন কলাবাড়িয়া গ্রামের সামছুল হক শ্যাম তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াইলের নড়াগাতী থানার কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশি তৈরি ওয়ানশুটারগান ও পাঁচ রাউন্ড শটগানের গুলিসহ জাকির তালুকদারকে আটক করে র্যাব-৬ এর একটি দল। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে জাকির তালুকদারকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।