Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বসত বাড়িতে   অগ্নিকাণ্ড

Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পু্র্ব  তুলাতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

আগুনে মোঃ জলিল হাওলাদার ও বাদল
মোল্লার বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত জলিল হাওলাদারের স্ত্রী বিউটি বেগম জানান, অনেক কষ্ট করে বিদেশে কাজ করে তাদের সংসারের সবকিছু গড়ে তুলেছিলেন। ঘটনার সময় তিনি স্বামী, মেয়ে ও নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাশের বাড়িতে আগুন জ্বলতে দেখে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। তিনি বলেন, “আমরা বের হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘরটি আগুনে পুড়ে যায়।
আমাদের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।” তিনি ধারণা করছেন, পাশের বাড়ির পিছন দিক থেকে কেউ আগুন লাগিয়ে দিতে পারে।

অন্যদিকে বাদল মোল্লার স্ত্রী মিনারা বেগম বলেন, তারা কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না। খবর পেয়ে এসে দেখেন তাদের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে দুর্বৃত্তদের আগুন দেওয়ার আশঙ্কা করছেন অনেকেই।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে তাদেরকে আরও সহযোগিতা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।