Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জ পৌর যুবদল সদস্য সচিব মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (৫ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে এর আগে বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভা যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনিরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ৫ মার্চ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদও পুনর্বহাল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।