গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার আয়োজনে পবিত্র মাহে রমাদান-২০২৬ উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ আছর প্রতিষ্ঠানের হলরুমে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত গৌরনদীর রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মো. তানভির হোসেন’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বন্দর এমদাদুল উলুম কওমি ও হিফজুল মাদরাসার মোহতামিম মাওলানা মো. আবদুল আজীজ পীর সাহেব।
বিশেষ অতিথি ছিলেন, মাদরাসার প্রধান মুফতি মো. আরিফ হোসেন, জামায়াতে ইসলামী পৌর আমীর আলহাজ¦ মাওলানা মো. হাফিজুর রহমান, গৌরনদী সাওড়া মদিনাতুল উলুম নুরাণী ও কওমি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সালাউদ্দিন, উত্তর বিজয়পুর মোহাম্মাদিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. আমানত সাহ্, গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল।
শেষে রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন, গৌরনদী বন্দর এমদাদুল উলুম কওমী ও হিফজুল মাদরাসার মোহতামিম মাওলানা মো. আবদুল আজীজ পীর সাহেব।

