গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে গৌরনদীর চড়ুইভাতি রেস্তোরায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিন। প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মজলিসে মুফাশসিরিন কেনিদ্রীয় ভাইস প্রেসিডেন্ট, বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সদস্য সচিব হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোসলেম উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, সাধারন সম্পাদক এসএম জুলফিকার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জাতায়াতের আমির আলহাজ¦ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যাপক আজিজুর রহমান, সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, জেলা ওলামা পরিষদের সেক্রেটারী মাওলানা জাকির হোসেন।

