Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক আবু হানিফের মৃত্যু, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের বরিশালের গৌরনদী শাখার সভাপতি ও জেলা শাখার সাধারণ সম্পাদক ভুরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আবু হানিফ মোল্লা (৫০) মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে শুক্রবার বিকেল তিনটার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। একইদিন বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার বর্গদের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের বরিশালের গৌরনদী শাখার সাধারণ সম্পাদক সুদাম পাল, সহ-সভাপতি বোরহান উদ্দিন, যুগ্ন সম্পাদক এস এম জাকির হোসেন, সুব্রত পাল, আবুল খায়ের, প্রধান শিক্ষক মন্দিরা পাল, প্রদীপ কুমার দাস সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।