Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় আশাশুনি মহিলা কলেজের কনফারেন্স রুমে সেমিনারের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি। লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সভাপতিত্ব করেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল হক।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, মাওলানা নুরুল আবসার মুর্তাজা, আশাশুনি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জুবায়েরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার তাঁর বক্তব্যে বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে—কালেমায়ে শাহাদাৎ, নামাজ, যাকাত, রমজানে রোজা এবং হজ্ব। শুধু স্তম্ভ বা খুঁটি থাকলেই হবে না, ইসলাম কায়েম রাখতে ছাদ, বেড়া, দরজা ও জানালার মতো অন্যান্য শর্তও পূরণ করতে হয়। তিনি বলেন, নামাজ ও রোজা হলো দৈহিক ইবাদত, আর যাকাত হলো আর্থিক ইবাদত। যাকাতের গুরুত্ব অত্যন্ত বেশি; যে ব্যক্তি যাকাত আদায় করে না, তার নামাজ ও রোজা গ্রহণযোগ্য হয় না। যারা সম্পদ সঞ্চয় করে তা আল্লাহর পথে ব্যয় না করে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। উৎপাদিত ফসলের ওশর আদায় করা ও ব্যক্তিগতভাবে যাকাত প্রদানের গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।

এছাড়া তিনি পবিত্র রমজান মাসে মোত্তাকী হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখতে সকলের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।