Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি ( নেত্রকোনা ) প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের পাঙ্গাশিয়া হাওরে ১৩ মার্চ শুক্রবার সকালে গরু চড়াতে গিয়ে রাজেন্দ্র সরকারের ছেলে সুধীন সরকার (৪০) বজ্রপাতে মৃত্যু হয়।

জানা যায় সুধীন সরকার চাকুয়া খালের পাড়ের গ্রামের বাসিন্দা। ১৩ মার্চ সকালে নিজ এলাকার পাঙ্গাশিয়া হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আহত হলে, খবর পেয়ে তার নিকট আত্মীয় স্বজনেরা খালিয়াজুড়ি উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহমুদা আক্তার মুনমুন তাকে মৃত ঘোষণা করে।

তার স্ত্রী মনোষা রাণী সরকার বলেন, আমার দুই কন্যা সন্তান সসতিকা রাণী সরকার (১২ ) ও কিরণ রাণী সরকার (৮) এদের এখন কি উপায় হবে? কে দেখবে আমাদেরকে? আমরা কোথায় যাব? কে আমাদেরকে খাবার এনে দিবে? ভগবান একি তোমার বিচার? তুমি আমাকেও নিয়ে যাও। এই বলে আহাজারি করতে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।