Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান পিএফজি ও ওয়াইপিএজি’র

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগরে কর্মরত পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) জেমস গ্রিল রেস্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত এ সভায় দুই উপজেলার পিএফজি ও ওয়াইপিএজি সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সহিংসতা ও সংঘাত প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পিএফজির ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্যর সঞ্চালনা এতে সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর খান।

সভায় বক্তব্য রাখেন রত্না হাওলাদার, জসিম মোল্লা, শেখ ইমন, সাদিয়া ইসলাম মৌ, মোঃ হুমায়ুন, মাসুম খান ডালু, মুহিত, জারা, আছিয়া আক্তার রুমু, সাংবাদিক নাছির উদ্দীন, এমদাদুল হক পলাশ, শাহ আলম, আব্দুল লতিফ, এরিয়া কোঅর্ডিনেটর রাসেল আহমেদ।

বক্তারা বলেন, সমাজে শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সচেতনতা ও সক্রিয় ভূমিকার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ বিনির্মাণ সম্ভব।

এ সময় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ভবিষ্যৎ কার্যক্রম, পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যরা পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি জোরদারে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) স্থানীয় পর্যায়ে শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।