Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

‘আমার নাম ব্যবহার করে অন্যায় করলে প্রশ্রয় দেবেন না’—ফরিদপুরের প্রশাসনকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় এক ইফতার ও দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) তাঁর নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম বা অনৈতিক সুবিধা নেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, তাঁর অগোচরে কেউ তাঁর নাম ব্যবহার করে অন্যায় কাজ করতে চাইলে যেন কোনোভাবেই প্রশ্রয় দেওয়া না হয়।

শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান উপলক্ষে উপজেলার তালমা মোড় সংলগ্ন আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডাঙ্গী, রামনগর ও তালমা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই শামা ওবায়েদ শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমি ইতিমধ্যে প্রশাসনিক দপ্তরগুলোতে লিখিতভাবে জানিয়ে দিয়েছি—আমার নাম ব্যবহার করে আমার অজ্ঞাতে কোনো অন্যায় কাজ নিয়ে কেউ এলে তাকে যেন বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া না হয়।” তিনি বলেন, রাজনৈতিক স্বচ্ছতা বজায় রাখতে তিনি বদ্ধপরিকর।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমানকে যদি আপনারা সত্যিই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, তবে জনগণের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করুন। সাধারণ মানুষের সেবা করাই হোক আপনাদের রাজনীতির মূল লক্ষ্য।”

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মরহুম কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।