Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সম্মানে হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর ইফতার মাহফিল

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হোসাইন ডিউরেবল পলিমার লিঃ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের আহবায়ক এবং দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু।

বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক ও দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ সেলিম শেখ, প্রজেক্ট ম্যানেজার সুলতান মোল্লা প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য এবং দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল এস টিভির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মুফতি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্যরা অংশগ্রহন করেন।

তিনি দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি হোসাইন ডিউরেবল পলিমার লিঃ, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইন এবং সাংবাদিক ফোরামের সকল সদস্যের কল্যাণ কামনা করে দোয়া করেন।

সভাপতির বক্তব্যে হেলাল মাহমুদ সাংবাদিক ফোরামের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করায় হোসাইন ডিউরেবল পলিমার লিঃ কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।