Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গিয়াস উদ্দিন মিয়ার মাতা, পিতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল।

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার পিতা মরহুম জয়নাল আবেদীন মিয়া, মাতা কহিনুর বেগম ও সদ্য প্রয়াত বোন বিউটি হকের রূহের মাগফেরাত কামনায় দিনভর কোরআনখানি, মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে হাজীবাড়ি বাইতুন নূর জামে মসজিদে কোরআনখানি, আছর বাদ কবর জিয়ারত ও ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে সাংবাদিকের বড় ভাই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খোকন আহমেদ হীরা, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, কাজী আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুজ্জামান খান সবুজ, মোহাম্মদ আলী বাবু, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ফারুক হাসান, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি কাজী রনি, সাংবাদিক মোস্তফা হাওলাদার, রাজীব হোসেন তারিম, ইয়াদুল হক, সৈয়দ সাকিবুল্লা বেলালী, সিফাত আহমেদ, শফিকুল ইসলাম সোহাগ, খায়রুল হাসান লাভলু, সমাজ সেবক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খোকন, দেলোয়ার হোসেন, মজিবর বয়াতি সহ বিভিন্ন সাংবাদিকও সুধীজন উপস্থিত ছিলেন ।

শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজী বাড়ি বায়তুল নূর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ইশা ফরাজী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।