বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
রাজধানীতে বসবাসরত বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দাদের সংগঠন বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ–উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার (১৩ মার্চ ) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত Swid Community Center-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সমিতির সভাপতি আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু এর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এস এম সফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান শামীম, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম সহ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র সিটিজেন ও বিপুল সংখ্যক আজীবন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি এবং বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথি ও সদস্যদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং প্রবাসে বসবাসরত বাবুগঞ্জের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

