Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় জগতি রেল স্টেশন চালুর দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি

দেশের প্রথম রেলওয়ে কুষ্টিয়ার জগতি স্টেশন পুনরায় চালু ও আধুনিকায়নসহ চার দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসি।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এসময় তারা প্রায় এক ঘণ্টা ট্রেনটি আটকে রাখেন।

বিক্ষোভকারীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত জগতি স্টেশনটি দেশের প্রথম রেল স্টেশন এবং এটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত। স্টেশনটি পুনরায় চালু, আন্তঃনগর ট্রেনের স্টপেজ, ভবন সংস্কার ও আধুনিকায়নসহ চার দফা দাবি বাস্তবায়ন করা হলে শহরের যানজট কমবে এবং এ অঞ্চলের মানুষের দেশের বিভিন্ন স্থানে যাতায়াত সহজ হবে। এছাড়াও শিল্প-কলকারখানা ও কৃষিপণ্যসহ চাল পরিবহন সজতর হবে এবং শ্রমজীবী মানুষের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও দাবি করেন। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

পরে রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।