জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনিতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে শনিবার (১৪ মার্চ) সকাল ১০.৩০ টায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম শুরু হয়।
অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর ও আশাশুনি মডেল মসজিদ সংলগ্ন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিএনসিসি, বিডি ক্লিন, রোভার স্কাউটসসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সালাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল আফসার মুরতাজা, বিএনপি সাবেক উপজেলা সদস্য সচিব মশিউল হুদা তুহিন, থানার পিএসআই দীপতিষ মন্ডল, সমবায় অফিসের পরিদর্শক সন্যাসী মন্ডল, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সদস্য বিএম আলাউদ্দীন, ইউএনও অফিসের সিএ মাহবুবুর রহমান প্রমুখ।
উপজেলা প্রশাসন জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

